ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬৫: আপিল বিভাগে বহাল

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের চাকুরীর বয়স সীমা ৬৫ করার বিষয়টি মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ বিষয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আজ আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজহার উল্লাহ ভুইয়া। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া।
এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি করে চলতি বছরের ১৪ জানুয়ারি উক্ত রায় দেন হাইকোর্ট।
২০০৬ সালের ১২ জুলাই মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৫৭ থেকে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই সময় বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়নি।
এরপর ২০০৮ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে সব চাকরিজীবীর অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়।
সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর ও সাধারণ চাকরিজীবীদের বয়সসীমা ৬০ বছরে উন্নীত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। কিন্তু কোনো ধরনের নির্দেশনা ছাড়াই তা ফেরত আসে।
এরপর ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি গণকর্মচারী অবসর আইন ১৯৭৪ সংশোধন করে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এরপর ২০১২ সালের মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদারের এক রিটের প্রেক্ষিতে  মুক্তিযোদ্ধাদের ৬০ বছর করা হয়।
এছাড়া ২০০৬ সালের প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুসারে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ করতে আরেকটি রিট করেন জামাল উদ্দিন। এ রিটের শুনানি শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি হাইকোর্ট ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার নির্দেশ দেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকার। সোমবার সরকারের এ আবেদন খারিজ করে দেন বলে জানান আজহারুল্লাহ ভূঁইয়া। এখন রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ বয়স করার প্রস্তাব মন্ত্রিপরিষদে উপস্থাপন করতে হবে।