ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনী পবিস এর উদ্যোগে বিদ্যুতায়ন কার্যক্রম অনুষ্ঠানে বাপবিবো চেয়ারম্যান
২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

Link Copied!

BREB Chairmanনিজস্ব প্রতিনিধি : গত ১৪ নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। চরসাহাভিকারী, দক্ষিণ চরসাহাভিকারী, উঃ পূর্ব চরসাহাভিকারী, দক্ষিণ চরসাহাভিকারী, মঙ্গলকান্দি ও সাতবাড়িয়া গ্রামে প্রায় ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৫.০০ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৯৪৫ জন বিভিন্ন শ্রেণী গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। সমিতি বোর্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব এর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (মানব সম্পদ) দৌহিদুল ইসলাম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, বাপবিবোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান চৌধুরী, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আলম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব এ,টি,এম সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সোনাগাজী উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্ট, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দসহ বিদ্যুৎ প্রত্যাশী গ্রাহক/পরিবারবর্গ।
বাপবিবো চেয়ারম্যান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২১ সাল থেকে সরে এসে ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তিনি আরও বলেন, চরদরবেশ ইউনিয়নে মহাপরিকল্পনার আওতায় ৭৫.০০ কিঃ মিঃ লাইন নির্মাণের প্রয়োজন হবে। ইতোমধ্যে লাইন নির্মাণের জন্য ঠিকাদারকে ৩৬.০০ কিঃ মিঃ প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৩৯ কিঃ মিঃ লাইন ২০১৬-২০১৭ অর্থ বছরের মধ্যে নির্মাণ করে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।