ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে বিনিয়োগ বাড়ছে

Link Copied!

BGMEAঅর্থনৈতিক প্রতিবেদক : দেশে বিনিয়োগ উপযোগী পরিবেশ বিরাজ করছে। ফলে বিনিয়োগ বাড়ছে। এর ধারাবাহিকতায় দেশীয় উদ্যোক্তারা নতুন নতুন শো রুম খুলছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে ফ্যাশন ডিজাইন হাউজ ‘প্লেয়ার’ এর উদ্বোধনকালে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার ও এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। ফ্যশন ডিজাইন হাউজটি বিজিএমই সদস্য প্রতিষ্ঠান সায়েম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।
তিনি বলেন, ‘বর্তমানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় ২৫ বিলিয়ন ডলার। নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে ২০২১ সালের মধ্যে এ খাতের রপ্তানি আয় দাড়াবে ৫০ বিলিয়ন ডলাবে।’ তাই নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি। ফ্যাশন হাউজটি উদ্ভোধনের পর তাদের পণ্য সামগ্রী নিয়ে ফ্যাশন-শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্লেয়ার’র সত্ত্বাধিকারী আবরার হোসেন সায়েম বলেন, ক্রেতাদের চাহিদা দিকে ‘প্লেয়ার’ সব সময়ই সচেতন থাকবে। ক্রেতাদের চাহিদা মতো ডিজাইন নিয়েই সাজানো প্লেয়ার। এছাড়া ফ্যাশন হাউজের প্রত্যেকটি পন্যের গুনগত মান রক্ষায় প্লেয়ার দৃঢ প্রতিজ্ঞ। একই সঙ্গে পন্যের দাম যাতে ক্রেতাদের হাতের নাগালে থাকে সেদিকেও প্লেয়ার লক্ষ্য রাখবে।