ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানি-ইতালির হার, ফ্রান্স স্পেনের জয়

Link Copied!

garmaniস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড ও পোল্যান্ড জয় পেয়েছে। তবে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।শুক্রবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠ স্তেদ দি ফ্রান্সে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন অলিভার জিরুড ও গিগন্যাক।
তবে জয় ও হারকে ছাপিয়ে বড় হয়ে উঠে স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার ঘটনা। শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রেস্টুরেন্ট, বার এবং  কনসার্টসহ কমপক্ষে ছয়টি স্থানে বন্দুক ও বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

সন্ত্রাসী হামলা থেকে বাদ যায়নি স্টেডিয়ামও। শুক্রবার সন্ত্রাসীদের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত স্তেদ দি ফ্রান্স। জার্মানি ও ফ্রান্সের মধ্যকার এক প্রীতি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গেইটে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া রোমাঞ্চকর  ও তৃপ্তিদায়ক জয়টি ফরাসিদের জন্য বিষাদে পরিণত হয়।
দিনের অন্য ম্যাচে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা ইংল্যান্ডকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে স্পেন। ঘরের মাঠে ইংলিশদের ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা। ইউরো বাছাই পর্বের ম্যাচে ১০ ম্যাচের সবকটিতেই জয় পাওয়া ওয়েন রুনির দল বড় ধরনের হোঁচট খেল। নিজেদের মাঠে স্পেনের হয়ে গোল দুটি করেন মারিও গ্যাসপার এবং সান্তি কাজোরলা।

এদিকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠা যে ‘ফ্লুক’ ছিল না সেটির প্রমাণ দিয়েছে বেলজিয়াম। শুক্রবার শক্তিশালী ইতালিকে ৩-১ গোলে এডেন হ্যাজার্ডের দল। খেলার তৃতীয় মিনিটে অ্যান্টনিও কান্দ্রেভার গোলে এগিয়ে যায় ইতালি। তবে বেলজিয়ামের হয়ে ফন ভরতোনগেন, কেভিন ডি ব্রুইন ও মিকি বাসুয়াইয়ের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

ইউরো চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়া আরিয়্যান রোবেনের নেদারল্যান্ড ৩-২ গোলে গ্যারেথ বেলের ওয়েলসকে পরাজিত করে। নেদারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন আরিয়্যান রোবেন। ডাচদের হয়ে অপর গোলটি করেন বাস ডোস্ত। ওয়েলসের হয়ে গোল দুটি করেন জো লেডলি ও এমির হাওস।
শুক্রবার ওয়েলসের মাঠ কার্ডিফ সিটিতে খেলার ৩২তম মিনিটে বাস ডোস্ত এর গোলে এগিয়ে যায় সফরকারী নেদারল্যান্ড। জো লেডলির গোলে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ওয়েলস। বিরতির পর আরিয়্যান রোবেনের গোলে এগিয়ে যায় ডাচরা। ৭০তম মিনিটে এমির হাওসের গোলে ওয়েলস সমতায় ফিরলে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে। তবে খেলার শেষ দিকে জয়সূচক গোল করে ডাচদের রোমাঞ্চকর জয় এনে দেন রোবেন।

দিনের অন্য ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পায় পোল্যান্ড। পোল্যান্ডের হয়ে জোড়া গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডভোস্কি। পোলিশদের হয়ে অপর গোল দুটি করেন ক্যামিল গ্রোসিকি ও বার্তুস কাপুসকা। আইসল্যান্ডের হয়ে গোল দুটি করেন জিলফি সিগুর্ডসন ও আলফ্রেড ফিনবোগাসন।
শুক্রবার খেলার মাত্র চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আইসল্যান্ডকে এগিয়ে নেন জিলফি সিগুর্ডসন। তবে বিরতির পর ৫২ ও ৬৬ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পোল্যান্ড। ৫২তম মিনিটে ক্যামিল ক্যামিল গ্রোসিকির গোলে সমতায় ফেরে পোলিশরা। এরপর ৬৬তম মিনিটে পোল্যান্ডকে এগিয়ে নেন বার্তুস কাপুসকা।

তিন মিনিট পর অবশ্য ম্যাচে জমিয়ে তোলার ইঙ্গিত দেয় আইসল্যান্ড। প্রথমবারের মতো ইউরো চূড়ান্ত পর্বের টিকেট পাওয়া দলটির হয়ে ৬৯তম মিনিটে গোল করে ম্যাচ ২-২ করে ফেলেন বদলি হিসেবে মাঠে নামা আলফ্রেড ফিনবোগাসন।
তবে তখনও দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডভোস্কির ‘ম্যাজিক শো’ বাকি ছিল। ম্যাচের ৭৬ থেকে ৮০ এই চার মিনিটের ব্যবধানে দুই গোল করে পোল্যান্ডকে বড় জয় এনে দেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।