ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ ভাগ মূল্য ছাড় রিজেন্ট এয়ারওয়েজের

Link Copied!

regentচট্টগ্রাম প্রতিনিধি : ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ৫টি আন্তর্জাতিক এবং ২টি অভ্যন্তরীণ রুটে টিকেট মূল্যে শতকরা ৪০ ভাগ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘রিজেন্ট এয়ারওয়েজ’। সবশ্রেনীর মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের বিমান ভ্রমণে সুযোগ করে দিতেই প্রতিবছর বর্ষপূর্তিতে মূল্য ছাড়ের এই বিশেষ অফার দিয়ে থাকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এই বিমান সংস্থাটি।
রিজেন্ট এয়ারওয়েজের হেড অব সেলস ইরফান হক জানান, ছাড়ের পর সকল ট্যাক্সসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭,০২৪ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৮,৫৩১ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯,৯৯৬ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৪,৫১২ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮,৫১৬ টাকা, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ৯,৫০৩ টাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ৫,২৩৩ টাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬,০০৬ টাকা  নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী যাত্রীদের আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে আগামী ৫ ডিসেম্বর ২০১৫ এর মধ্যে টিকিট কিনতে হবে। আর এই টিকেটে ভ্রমণ করতে পারবেন ৫ জানুয়ারি ২০১৬ থেকে ২৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত নিজের পছন্দ মতো সময়ে। রিজেন্ট এয়ারওয়েজের দেশব্যাপী সকল সেলস্ সেন্টার এবং ট্র্যাভেল এজেন্ট থেকে এই টিকেট কেনা যাবে।
এদিকে ৫ম বর্ষপূর্তি  উপলক্ষে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব যাত্রী, ট্রাভেল পার্টনারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভ্চ্ছো ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় গত ৫ বছরের মতো আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে রিজেন্ট এয়ারওয়েজ।