ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে চার দেশের মোটর র‌্যালি শুরু

Link Copied!

4-Countryনিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল (বিবিআইএন) মধ্যে আজ শনিবার থেকে মোটর র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে চার দেশের প্রতিনিধির সমন্বয়ে ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে এই র‌্যালি শুরু হয়ে ভুটান ও বাংলাদেশ হয়ে আগামী ১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা গিয়ে শেষ হবে।
আগামী ২৮ নভেম্বর ফেনী সীমান্ত দিয়ে র‌্যালিটি বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছবে। এরপর রাজধানী ঢাকা হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় শেষ হবে মোটর র‌্যালিটি। সকল প্রস্তুতি সম্পন্ন করে ২০১৬ সালের মধ্যে চার দেশের মধ্যে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হবে বলে।
শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে
তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মোটর র‌্যালিতে মোট ২০টি গাড়ি থাকবে। এতে বাংলাদেশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব নিরোদ চন্দ মন্ডল এর নেতৃত্বে ৬ জন একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। তারা ১৩ নভেম্বর উড়িষ্যার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বলে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান।
ভারত সরকারের সহযোগিতায় মোটর র‌্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস।
প্রথম মোটর র‌্যালিটি ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে শুরু হয়ে ভুটান এবং ভারতের আসাম ও ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করবে এবং ৩০ নভেম্বর ঢাকা থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করবে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে শেষ হবে।
এর আগে মোটর র‌্যালি যাবে ভুবনেশ্বর থেকে রাঁচি হয়ে পাটনা। সেখান থেকে শিলিগুড়ি হয়ে সিকিমের গ্যাংটক। সেখান থেকে ভুটানের ফুয়েনশোলিং হয়ে রাজধানী থিম্পু। পরে বামথাং হয়ে দেশটির মংগার এবং সেখান থেকে ফের ভারতের গৌহাটি হয়ে শিলচর হয়ে আগরতলা। সেখান থেকে বাংলাদেশের ফেনী হয়ে চট্টগ্রাম। সেখান থেকে রাজধানী ঢাকায়। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে আবার কলকাতা। আর সেখানেই শেষ হবে এই মৈত্রীর মোটর শোভাযাত্রা। মাঝে গুরুত্বপূর্ণ শহরগুলোতে অনুষ্ঠিত হবে সেমিনার।
সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে ৬টি রুটে যান চলাচল করতে পারবে। প্রথমে ভারতের কোলকাতা দিয়ে পেট্রাপোল হয়ে বাংলাদেশর বেনাপোল দিয়ে যশোর হয়ে ঢাকা হয়ে চট্টগ্রাম পৌঁছবে।
দ্বিতীয় রুটটি হলো চট্টগ্রাম-ঢাকা-হাটিকামরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা ভারতের শিলিগুড়ি শেষ হবে। তৃতীয় রুটটি হলো-ঢাকা-হাটিকামরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা (ভারত)-জয়গাঁও (ভারত)/ফুয়েনসলিং ভটুানের থিম্পু পৌঁছবে। চতুর্থ রুটটি হলো-ঢাকা-হাটিকামরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা/ফুলবাড়ি হয়ে ভারতের পানি ট্যাংকি দিয়ে নেপালের কাকারভিটা হয়ে কাঠমন্ডু গিয়ে শেষ হবে। পঞ্চম রুটটি হলো-ভারতের কলকাতা-ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল/দাউকি (ভারত)-শিলং-গৌহাটি (ভারত)- সামদ্রুপ ঝংকার হয়ে ভুটান পৌঁছবে। শেষ রুটটি হলো- খুলনা-যশোর বেনাপোল/ পেট্রাপোল (ভারত)-কলকাতা (ভারত)।