ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচন নয়

Link Copied!

CECসাভার প্রতিনিধি : বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ। বিধি এখনো মন্ত্রণালয়ে আছে, বিধি হলেই তফসিল ঘোষণা করা হবে।
শনিবার সকালে সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও কেউ দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
তিনি আরো বলেন, ‘কোনো কর্মকর্তা মাঠে গিয়ে যদি কাজ না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো শাহা আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়াসহ আরো অনেকে।