ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেগে আগুন শচীন!

Link Copied!

socinস্পোর্টস ডেস্ক : টুইটারে ক্ষোভে ফেটে পড়েছেন শচীন টেন্ডুলকার। আর লিটল মাষ্টারের এই ক্ষোভ ঝাড়ার কারণ ব্রিটিশ এয়ারওয়েজ। এমনিতে শান্ত স্বভাবের শচীনকে কেউ কখনো রাগতে দেখেনি। সেই শচীনই এবার বেশ স্বভাববিরুদ্ধ। ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন।মার্কিন যুক্তরাষ্ট্রে অলস্টারস সিরিজ খেলছেন শচীন। হাস্টনে তার দল শচীন ব্লাষ্টার্স শেন ওয়ার্নের ওয়ার্ন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানে হেরে তিন ম্যাচের টি২০ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরে গেছে। ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলতে হাস্টন থেকে শচীনরা উড়ে যাবেন লস অ্যাঞ্জেলসে।আর এখানেই ঘটেছে বিপত্তি। শচীন টুইটারে দাবি করেছেন, আসন থাকার পরও তার পরিবারের টিকিট নিশ্চিত করার গরজ দেখায়নি ব্রিটিশ এয়ারওয়েজ। অপেক্ষামাণ তালিকায় রেখে দেওয়া হয়েছিল তাদের নাম।ব্রিটিশ এয়ারওয়েজের কাণ্ডজ্ঞানহীনতা এখানেই শেষ হচ্ছে না। তারা শচীনের লাগেজে ভুল ট্যাগ লাগিয়ে তা অন্য ঠিকানায় পাঠিয়েছে। শচীন বারবার বলার পরও ভুল শোধরানোর কোন সৌজন্যতা দেখায়নি ব্রিটিশ এয়ারওয়েজ।এই নিয়ে শচীন পরপর টুইট করার পর গোটা ক্রিকেটবিশ্ব জেনে যায় যে, ব্রিটিশ এয়ারওয়েজ মাষ্টার-ব্লাষ্টারের সাথে কেমন অসৌজন্যমূলক আচরণ করেছে। তবে নিজেদের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে শচীনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ব্রিটিশ এয়াওয়েজ কৃর্তপক্ষ।