ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান স্পিকারের

Link Copied!

sirin-sarminনিজস্ব প্রতিবেদক : সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফ ইউজে) দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, ‘দেশের ভাবমূর্তিকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমুজ্জ্বল রাখতে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের অগ্রযাত্রায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’
সাংবাদিকরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে আহ্বান জানাই, সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবেন।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের স্বার্থে প্রয়োজনীয় কোনো আইন যদি সংসদে ওঠে তাহলে সে আইন পাশে জাতীয় সংসদ থেকে আমরা সহযোগিতা করবো।’
স্পিকার ঢাকা এবং ঢাকার বাইরের সাংবাদিকদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন দেখারও আমন্ত্রণ জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুরল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সেবাহান চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।