ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : টানা ছয়দিন পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। এদিন, দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, শরীয়া সূচক ডিএসইএস ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৫৫ কোটি টাকা।
বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৮টির দর বেড়েছে, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত আছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৯৯২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৪ লাখ টাকা।