ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ৩১ টাকায় চাল কিনবে সরকার

Link Copied!

riceঅর্থনৈতিক প্রতিবেদক : সরকার ২ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি চাল ৩১ টাকা দরে কৃষকের কাছ থেকে কেনা হবে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে। গত বছর এ দর ছিল কেজি প্রতি ৩২টাকা। সেবার সরকার আমন চাল সংগ্রহ করে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান ৷ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
এসময় তিনি আরো জানা বৈঠকে ওএমএস এর চাল ও আটার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কত কমবে তা দু-একদিনের মধ্যে জানানো হবে। ওএমএসের প্রতি কেজি চাল ২৪ টাকার ও আটা  ২২ টাকায় বিক্রি করবে সরকার।
কামরুল বলেন, প্রতি কেজি আমন ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ১৮ টাকা ৫০ পয়সা আর চাল এ রুপান্তরে খরচ কেজি প্রতি ১০ টাকা। অর্থাৎ কেজিতে কৃষকের খরচ ২৮ টাকা ৫০ পয়সা। আর সরকার কিনবে ৩১ টাকায়।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।