ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ

Link Copied!

onupপাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে হাতে পাওয়ার পর প্রথমে ভারতে দিল্লিতে নিয়ে গেছে সিবিআই নেতারা। সেখান থেকে কিছু আনুষ্ঠানিকতা শেষ করে তাকে নিয়ে যাওয়া হবে গোয়াহাটিতে।
আনন্দবাজার পত্রিকায় এমন তথ্য দেয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর বরাত দিয়ে পত্রিকাটি আরো বলছে, মঙ্গলবার গভীর রাতে সিবিআইয়ের হাতে অনুপকে তুলে দেয়া হয়েছে। জানানো হয়েছে, অনুপের স্ত্রী মনীষা চেটিয়া দীর্ঘ দিন বাংলাদেশে ছিলেন। বর্তমানে তিনি আসামে রয়েছেন। স্বামীর দেশে ফেরার ঘটনায় তিনি আনন্দিত। তবে, যত দিন না অনুপ বাড়ি ফিরছেন ভেতরের অস্বস্তি কাটবে না বলে জানিয়েছেন মনীষা।
তবে এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বলেন, ‘অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তাকে ছেড়ে দেয়া হয়েছে। সীমান্তে বিডিআর-বিএসএফের মাধ্যমে যেভাবে লোকজন পার হয়, সেভাবেই অনুপ পার হয়েছেন। এটাকে হ্যান্ডওভার বললে বলতে পারেন।’
এ ব্যাপারে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন বলেন, ‘আজ (বুধবার) ভোরে অনুপ চেটিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারের চার কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে অনুপ চেটিয়াকে আজ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করে সংবাদ পরিবেশন করে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। তবে এ তথ্যের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিষয়টি খোলাসা হল। মঙ্গলবার গভীর রাতে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয়।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে তৎপরতায় তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।
১৯৯৭ সালের ডিসেম্বরে ঢাকার পুলিশ অনুপ চেটিয়াকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশ, ভুয়া পাসপোর্ট ও অবৈধ বিদেশি মুদ্রা রাখার অভিযোগে বাংলাদেশের আদালত তাকে ৭ বছর কারাদণ্ড দেয়।
২০০৩ সালে হাইকোর্ট এক আদেশে অনুপ চেটিয়াকে নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দেন। এর পর থেকেই তিনি এতোদিন জেলে ছিলেন।
২০০৫, ২০০৮ ও ২০১১ সালে অনুপ চেটিয়া বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তবে তার রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাকে ভারতের কাছেও হস্তান্তরিত করা যাচ্ছিল না। কিন্তু চুক্তি না থাকলেও বিশেষ কোনো উপায়ে তাকে হস্তান্তরের ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ বুধবার সকালে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।
অনুপ চেটিয়া উলফার প্রতিষ্ঠাতা সদস্য। পরে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হন। তার বিরুদ্ধে ভারতে, অপরহরণ, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।