ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রে তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল (মঙ্গলবার) ইসির উপসচিব আবদুল ওদুদ বিশেষ দূতের মাধ্যমে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দেন।
নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোট গ্রহণের দিনের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা সরকারি গেজেটে প্রকাশ করতে হয় নির্বাচন কমিশনকে।
ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী, সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নোটিশ বোর্ডে জনগণের পরিদর্শনের সুবিধার্থে টাঙিয়ে দেয়া হবে। কারো কোনো অভিযোগ-আপত্তি থাকলে তা পরীক্ষা-নিরীক্ষা ও সরেজমিন যাচাই করে সংশোধনের সুযোগ রয়েছে।
ডিসেম্বরের শেষদিকে এবার পৌরসভার ভোট করার কথা রয়েছে। এ লক্ষ্যে চলতি মাসের মাঝামাঝি তফশিল ঘোষণা করবে ইসি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘একদিনেই নির্বাচন উপযোগী সব পৌরসভার ভোট করার পরিকল্পনা রয়েছে। দলীয়ভাবে প্রথম স্থানীয় সরকারের ভোট হওয়ায় একাধিক দিনে করলে ভোটের প্রভাব পড়তে পারে।’
ইসির তথ্য অনুসারে, সারাদেশের ৩২৩টি পৌরসভা রয়েছে, এর মধ্যে নির্বাচন উপযোগী ২৪৫টি পৌরসভায় ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।
এদিকে নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার সংশোধনী ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষে বিধিমালা ও আচরণবিধি গেজেট আকারে জারির পর ইসি তফসিল ঘোষণা করবে বলে কমিশন সূত্রে জানা যায়।
সমাপনী পরীক্ষার জন্য ভোটার তালিকা বন্ধের নির্দেশ : এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা চলাকালে ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় স্তরের নিবন্ধন কাজ স্থগিত রাখতে বলেছে ইসি।
মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার এ সংক্রান্ত চিঠি থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকার দ্বিতীয় স্তরের নিবন্ধন কাজ স্থগিত রাখতে হবে।