ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগরে আসছে নতুন গাড়ি, ১০০টি টয়লেট

Link Copied!

dhakaনিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার যাত্রীসেবা নিশ্চিত করতে নতুন করে আরো দুই হাজার বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একইসঙ্গে তিনি নতুন করে আরো ১০০টি পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণা দেন।
বুধবার সকালে বনানীর টিএন্ডটি গোডাউন বস্তিতে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের মাধ্যমে ব্যাংক থেকে বাস মালিকদের ঋণের ব্যবস্থা করে দিলে রাজধানীর দেড় শতাধিক বাস কোম্পানি থেকে তারা কোম্পানি কমিয়ে ৫ থেকে ৭টিতে নামিয়ে আনবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এর পর তারা দুই হাজার নতুন গাড়ি নামাবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে।’
বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে মেয়র বলেন, ‘ডিএনসিসির যেসব এলাকায় বিদেশি নাগরিক থাকেন তাদের নিরাপত্তা জোরদার করার জন্য ওইসব এলাকাকে আগামী বছরের জুনের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।’
মেয়র আরো বলেন, ‘গণমানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আগামী বছরের মধ্যে নগরীতে নতুন করে অত্যাধুনিক ১০০টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।’