ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Link Copied!

Hasinaসিলেট প্রতিনিধি : আগামী ডিসেম্বরে সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সিলেটের মদনমোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদান করবেন। এ ছাড়াও একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
প্রসঙ্গত, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দুইবার সিলেটে গিয়েছিলেন। গত ১৮ জুন যুক্তরাজ্য সফর ও গত ৩ অক্টোবর জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পথে তিনি সিলেটে যাত্রাবিরতি করেন।
ওই সময় তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলকে সংগঠিত করে সরকারের সাফল্য মানুষের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন।
এ ছাড়াও গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে গরুর মাংস আর সিলেটের সাতকড়া না খাওয়ায় আফসোস প্রকাশ করেন। তবে আগামীতে যখন আসবেন তখন গরুর মাংস ও সাতকড়া খাবেন বলে তখন জানান।