ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামপুলিশদের ৪ দফা বাস্তবায়নের দাবি

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : গ্রামপুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মতো বেতন স্কেল প্রদান, অবসরকালীন ভাতা, পুলিশ–আনসার বাহিনীর সদস্যদের মতো রেশনিং ব্যবস্থা কার্যকর এবং ২০১৩ সালে প্রণীত গ্রামপুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানান বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৬৮ হাজার গ্রামে তৃণমূল পর্যায়ে ৪৬ হাজার ৮৭০ জন গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বেতন স্কেল, অবসরকালীন ভাতা, রেশনিং ব্যবস্থা, গ্রামপুলিশ চাকুরি বিধিমালা ঘোষণা ও বাস্তবায়ন করা হয়নি। সরকারি কর্মচারী হলেও গ্রামপুলিশ সে অনুযায়ী কোনো সুযোগ-সুবিধা পাচ্ছে না।
তারা বলেন, ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে গ্রামপুলিশ চাকুরি বিধিমালা প্রণয়ন করেছিল, সেখানে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের ন্যায় সমস্কেল, অবসরকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা আছে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের নিকট  চার দফা বাস্তবায়নের দাবি জানিয়ে ইউনিয়নের নেতৃবৃন্দ স্মারকলিপি পেশ করার জন্য মিছিলসহকারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন।
সংগঠনের সভাপতি এম এ আলিমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এম এ নাছের, কার্যনির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সিনিয়র মহাসচিব আবুল কালাম আজাদ, আবু সাইদ ফকির, শেখ ইউনুছ, দাদন মিয়া গাজি প্রমুখ।