ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যোগাযোগ বাড়াতে পশ্চিমাঞ্চলে নির্মাণ হবে ৬১ ব্রিজ

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক :  যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে দেশের পশ্চিমাঞ্চলে ছোট ও মাঝারি ধরনের ৬১টি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ২ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৬ হাজার ২৫০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ২ হাজার ৬৭২ কোটি ৪৫ লাখ এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৫৭৮ কোটি ১৩ লাখ টাকা।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈঠকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক নেটওয়ার্কের উন্নয়নে কাজ করে থাকে। কিন্তু অর্থের সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ সেতু প্রতিস্থাপন করা হয়নি। ফলে ট্রাফিক জ্যাম ও সড়ক দুর্ঘটনা ঘটে। এ সমস্যা দূর করতে দেশের পূর্বাঞ্চলে জাপান সরকারের অর্থায়নে ১ হাজার ১৮৭ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এবার জাইকার অর্থ সহায়তায় ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ  ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্পের আওতায় ৬১টি ব্রিজ নির্মাণ করা হবে।’
এর মধ্যে রংপুর জোনে ১৯, রাজশাহী জোনে ১৬টি, গোপালগঞ্জ জোনে ৭টি, খুলনা জোনে ৯টি, বরিশাল জোনে ৯টি এবং নরসিংদী অর্থনৈতিক অঞ্চলে একটি ব্রিজ হবে বলে জানান তিনি।
প্রকল্পটির ব্যয় সম্পর্কে তিনি বলেন, ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে সরকারি আর্থায়ন ১ হাজার ৬ কোটি টাকা আর প্রকল্প সহায়তা হিসেবে জাইকা দেবে ১ হাজার ৯০৫ কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অক্টোবর ২০১৫ থেকে জুন ২০২০ মেয়াদকালে প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
বৈঠকে অন্য অনুমোদিত প্রকল্পগুলো হলো: ১ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটার গেজ এবং ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
৭৩৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে রেলের জন্য ‘বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, রিলিফ ক্রেন ও লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ’ নামে আরেকটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
‘আধুনিক সুযোগ সবিধাসহ ন্যাশনাল প্রোডাটিভিটি অরগানাইজেশন (এমপিও) ও প্যাটেন ডিজেইন ও ট্রেকমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) অফিস ভবন নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৮ লাখ টাকা।
‘ঢাকা জেলার দোহার উপজেলাধীন আওরাঙ্গবাদ থেকে ব্রাহাবাজার ঘাট পর্যন্ত পদ্মা নাদীর বাম তীর সংরক্ষণমূলক কাজ’ প্রকল্পটি ২১৭ কোটি ৬২ টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে।
১৭২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ‘সোনাপুর (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)–জোরারগঞ্জ (চট্টগ্রাম) সড়ক উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
৩৩ শতাংশ ব্যয় বৃদ্ধি করে ২১৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ‘শেরে বাংলানগরের বাংলাদেশে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা বা কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক কমিটি।
১১০ কোটি ৯০ লাখ ‘বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রাফেশনালসের উন্নয়ন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ প্রকল্পের প্রথম পর্যায়ের ২য় সংশোধনী অনুমোদন দিয়েছে সরকার।
এছাড়া ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (আইডিবি) প্রকল্পটির প্রথম সংশোধনী এনে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় বৃদ্ধি করে মোট ব্যয় ধরা হয়েছে ২০৯ কোটি ৫২ লাখ টাকা।