ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমকি দিলে আর ভ্যাট-ট্যাক্স পাবেন না

Link Copied!

taxঅর্থনৈতিক প্রতিবেদক : ‘আমরা স্বাভাবিকভাবে ভ্যাট-ট্যাক্স দিতে চাই। কিন্তু হুমকি-ধামকি দিয়ে ভ্যাট-ট্যাক্স পাবেন না।’ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিবিসিআই পার্টনারশিপ ডায়লগ অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে হুশিয়ারি উচ্চারণ করে এমনটিই বলেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, সারাদেশে ভ্যাট আদায়ের নামে রেট এলার্ট দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু হয়রানির স্বীকার হতে চাই না। আমাদের হয়রানি করবেন না। এনবিআর কর্মকর্তারা বিভিন্ন সময় ভ্যাট আদায়ের সময় ব্যবসায়ীরা কিছু বলতে গেলে খারাপ আচরণ করেন। তখন তারা বলেন, আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে বেশি কথা বললে গ্রেপ্তার করবো।
ব্যবসায়ীরা বলেন, যারা নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেয় তাদেরকেই এনবিআর কর্মকর্তারা বেশি হয়রানি করেন। আর যারা ট্যাক্স দেয় না তারা হয়রানির স্বীকার হয় না। কারণ তাদের সঙ্গে ওইসব কর্মকর্তাদের মাসিক আঁতাত রয়েছে। এসব বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন। তা না হলে ব্যবসায়ীরা যে কোনো সময় আন্দোলনে নামবে।
এ সময় ট্যাক্সের পরিমাণ না বাড়িয়ে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
বিজিএমইএ প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা সব সময়ই ট্যাক্স দিতে চাই। কিন্তু হয়রানি হতে চাই না। অনেক ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্সের দ্বৈতনীতি রয়েছে। তা আমরা দেখতে চাই না।’ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ট্যাক্স নির্ধারণের আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে ডায়লগ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট সফিউল ইসলাম, এনবিআরের রাজস্ব নীতির ও ভ্যাট নীতি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।