ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে .০৫ ভাগ

Link Copied!

bazarঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের অক্টোবর মাসের সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ ভাগ। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬ দশমিক ২৪ ভাগ। সেই হিসাবে আগের মাসের থেকে তা কমেছে দশমিক শূন্য ৫ ভাগ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম কম থাকায় দেশের বাজারের মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে। এ কারণেই মূল্যস্ফীতি অক্টোম্বর মাসে কমেছে।’ আগামী মাসে থেকে শীতকালীন সবজির কারণে মূল্যস্ফীতি আরো কমবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘চলতি বছরে আমাদের প্রাক্কলিত মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। বছরের শুরু থেকে আমরা এ ধারা ধরে রেখেছি।’
বিবিএসের মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অক্টোবর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৯ ভাগ। সেপ্টেম্বরে যা ছিল ৫ দশমিক ৯২ ভাগ। অক্টোবর মাসে খাদ্যবহির্ভুত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৭ ভাগ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৭৩ ভাগ।
গ্রামে সেপ্টেম্বর মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮৬ ভাগ। তা কমে অক্টোবর মাসে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ ভাগ। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৬ ভাগ। যা অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৩ ভাগ। এছাড়া খাদ্যবর্হিভুত পণ্যে সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৯ ভাগ অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯০ ভাগ।
শহরেও মূল্যস্ফীতি হার সবদিকেই কমেছে। অক্টোবর মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৯১ভাগ। খাদ্যপণ্যে ৭ দশমিক ৪৪ ভাগ এবং খাদ্যবর্হিভুত ৬ দশমিক ৩৩ ভাগ।
এদিকে বিবিএসের মজুরী সূচক পর্যালোচনা করে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সাধারণ মজুরী সূচক কমেছে। সেপ্টেম্বর মাসে মজুরী সূচক ছিল ৭ দশমিক ২০ ভাগ, এ মাসে মজুরী সূচক কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ ভাগ।