নিজস্ব প্রতিবেদক : দুই বছরের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আয় কমেছে প্রায় ২০০কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে অপারেশনাল আয় হয় ৮৪ কোটি ১২ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ৮টি) যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ২৮৪ কোটি ৫৮ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ১৩টি)।
সোমবার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশেনে নৌ-পরিবহণমন্ত্রী শাহজাহান খানের অনুপস্থিতিতে পানি সম্পাদমন্ত্রী আনিসুল হক মাহমুদের দেওয়া তথ্য বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন।
আনিসুল হক মাহমুদ বলেন, বিএসসির বহরের জাহাজগুলি বাণিজ্যিকভাবে পরিচালনার মাধ্যমে ২০১০-১১ অর্থবছরের অপারেশনাল আয় হয় ২৬৬ কোটি ৬২ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ১৩টি), ২০১১-১২ অর্থবছরে অপারেশনাল আয় হয় ২৭৬ কোটি ৫৫ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ১৩টি), ২০১২-১৩ অর্থবছরে অপারেশনাল আয় হয় ২৮৪ কোটি ৫৮ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ১৩টি), ২০১৩-১৪ অর্থবছরে অপারেশনাল হয় হয় ১০৩ কোটি ৪লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ৮টি) এবং ২০১৪-১৫ অর্থবছরে অপারেশনাল আয় হয় ৮৪ কোটি ১২ লাখ টাকা (জাহাজ সংখ্যা ছিল ৮টি)।
তিনি আরো জানান, বর্তমানে বিএসসির বহরে আর্ন্তজাতিক সমুদ্র পথে চলাচল উপযোগী মোট জাহাজ আছে ৬টি। এরমধ্যে ২টি লাইটারেজ ট্যাংকার, একটি কন্টেইনারবাহী জাহাজ এবং ৩টি বহুমুখি পণ্যবাহী জাহাজ রয়েছে। এ তিনটির মধ্যে একটি (বাংলার মমতাজ) বিক্রয়ের কার্যক্রম চলছে।

