ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

Link Copied!

Fasiময়মনসিংহ প্রতিনিধি : জেলার মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক জহিরুল করিব এ আদেশ দেন।
উল্লেখ্য, জমি সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশু ছেলে ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে গুম করে রাখে। দু’দিন পর শিশু ফরহাদের গলিত মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ওই গর্ত থেকে মরদেহ উদ্ধার করে।
পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২/১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে ময়মনসিংহের ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল ইসলাম কবীর এ রায় ঘোষণা করেন।