ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০৩৩ পর্যন্ত ওষুধশিল্পের মেধাস্বত্বে ছাড়

Link Copied!

medicineঅর্থনৈতিক প্রতিবেদক : ২০৩৩ সাল পর্যন্ত ওষুধ শিল্পের মেধাস্বত্বে ছাড় পেয়েছে বাংলাদেশ। ফলে এখন থেকে আর উচ্চমূল্যে ওষুধ কিনতে হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
তোফায়েল বলেন,  বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদর দফতর জেনেভায় অনুষ্ঠিত ট্রিপস ( ‘ট্রেড রিলেটেড অ্যাস্পেক্টস অব ইন্টেলেক্টুয়াল প্রোপার্টি রাইটস) কাউন্সিলের সভায় ২০৩৩ সাল পর্যন্ত ওষুধ শিল্পে মেধাসত্ত্বে ছাড় পেয়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বাংলাদেশের অগ্রগতিতে কেউ বাধা দিতে পারবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সুবিধা না পেলে আগামী জানুয়ারি থেকে এক টাকার ওষুধ হাজার টাকায় কিনতে হতো। এ শঙ্কা কেটে গেছে। এছাড়া রপ্তানি বাজার হারানোর ঝুঁকি কমে গেছে।’
পাপন বলেন, ‘আগামী তিন বছরে পোশাক শিল্পের পরই ওষুধ প্রধান রপ্তানিপণ্যে পরিণত হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়,  আগামী তিন বছরের মধ্যে ক্যানসার, ডায়াবেটিস, আর্থারাইটিসসহ বেশ কিছু রোগের ওষুধ দেশে বিনামূল্যে পাওয়া যাবে।
এসময় বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।