ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকিং মেলার ধারণাপত্র চূড়ান্ত

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ব্যাংকিং মেলার ধারণাপত্র চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। উপমহাদেশ প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ মেলায় বাংলাদেশ ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।
ধারণাপত্রে বলা হয়েছে, এ উৎসব পাঁচভাগে বিভক্ত থাকবে। এগুলো হলো- মূল মেলা, আর্থিক শিক্ষাবিষয়ক আয়োজন, বিতর্ক, কর্মশালা ও গোলটেবিল বৈঠক এবং সাংস্কৃতিক আয়োজন।
মূল মেলা শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর্থিক শিক্ষাবিষয়ক, টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, স্মারক মুদ্রা ও নোটসহ একাধিক স্টল থাকবে। একইসঙ্গে দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।
আর্থিক শিক্ষাবিষয়ক আয়োজনে নির্ধারিত শ্রেণীর মানুষ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থাসহ বিভিন্ন আর্থিক কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এর মধ্যে দুদিন বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য, কর্মজীবী শিশুরা একদিন, ঝুঁকিতে আছে এমন প্রাপ্ত বয়স্করা একদিন এবং বাকিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলা অনুষ্ঠানকালীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিদিন সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত আয়োজন করা হবে কর্মশালা ও গোল টেবিল বৈঠকের। সর্বশেষ সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে বিনোদন মাধ্যমে আর্থিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করা যাবে।