ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু রাকিব হত্যায় ২ জনের ফাঁসি

Link Copied!

rakibখুলনা  প্রতিনিধি : শিশু রাকিব হাওলাদারকে নির্মমভাবে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর একজনকে খালাস দেয়া হয়েছে।
রোববার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলাতানা এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- গ্যারেজ মালিক শরীফ (৩৫) ও সহযোগী মিন্টু মিয়া (৪০)। মামলার অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে (৫৫) খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ২৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিব হাওলাদারকে। আলোচিত এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমদের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মেদের দাখিল করা চার্জশিটে এজাহারভুক্ত তিন আসামি নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ, তার সহযোগী কথিত চাচা মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে অভিযুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শী তিনজনসহ চার্জশিটে মোট ৪০ জনকে সাক্ষী করা হয়।
গত ৬ সেপ্টেম্বর মুখ্য মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালত এ চার্জশিট গ্রহণ করেন। একই দিন আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন।
গত ২২ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মাৎ দিলরুবা সুলতানা মামলার নির্ধারিত দিনে চার্জশিট আমলে নেন। গত ৫ অক্টোবর আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। চার্জশিটভুক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ৩৮ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আদালতে গত ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর টানা পাঁচদিন ও গত ২৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ১ নভেম্বর দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায়ের দিন ধার্য্য করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, এ মামলার রায়ে আমরা সন্তুষ্ট। এ হত্যাকাণ্ডের মাত্র ৩ মাস ৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছে। এতো দ্রুত সময়ের মধ্যে এ মামলার রায় ঘোষণা বাংলাদেশে বিচার ব্যবস্থায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে অপরাধীদের অপরাধের প্রবণতা হ্রাস পাবে। তবে, বিউটি বেগমের খালাসের বিষয়ে বাদী পক্ষ যদি আপিল করতে চায় তাহলে আদালতে আপিল করা হবে।
রায়ের ব্যাপারে রাকিবের বাবা নূর আলম বলেন, দুই জনের ফাঁসি দিয়েছে এতে আমরা খুশি। তবে, এ ঘটনায় বিউটি বেগমের খালাসে আমার পরিবার সন্তুষ্ট নয়। বিউটি বেগমের বিচারের বিষয়ে আদালতে আপিল করবো।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার পরদিন ৪ আগস্ট নিহত শিশুর বাবা মো. নূর আলম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।