ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতনবৃত্তে শেয়ারবাজার

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : পতনবৃত্তে ঘুরছে দেশের শেয়ারবাজার। এর ধারাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে উভয় বাজারে লেনদেন কমেছে। এনিয়ে টানা তিন কার্যদিবস দর দরপতন অব্যাহত আছে শেয়ারবাজারে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি টাকা।
ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির আর অপরিবর্তিত আছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯২ পয়েন্ট কমে ৮ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১১ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৯ পয়েন্ট কমে ১২ হাজার ৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৬০১ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ৯৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৫১টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।