ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আটক ৭ ‘জেএমবি’র ৪ জনই পাকিস্তানি

Link Copied!

jmbনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক ৭ জনের ৪ জনই পাকিস্তানি নাগরিক।  আটকরা হলেন- ইদ্রিস আলী, খলিলুর রহমান, সাকিল, ইকবাল, বাবুল খান, ফরমান এবং শহীদ। এদের মধ্যে ইদ্রিস আলী, খলিলুর রহমান, সাকিল ও ইকবাল পাকিস্তানি নাগরিক।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। আটকের সময় তাদের কাছে ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি জাল রুপিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, এরা মূলত বাংলাদেশে জেএমবির কর্মকাণ্ডকে সক্রিয় করা, নতুন সদস্য সংগ্রহ করাসহ বাংলাদেশে বসাবাসরত যারা পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী তাদের সঙ্গে যোগসাজশ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল। আটককৃত ৪ পাকিস্তানি নাগরিক এ দেশে জেএমবির কার্যক্রমকে সক্রিয় করার লক্ষে সম্প্রতি সময়ে বেশ কয়েকবার বাংলাদেশে যাতায়াত করেছে।
তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।