ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বেড়েছে আলুর দাম

Link Copied!

Potetoচট্টগ্রাম প্রতিনিধি : সব ধরনের সবজির দাম কমলেও আলুর দাম বেড়েছে চট্টগ্রামের কাঁচাবাজারে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় আলুর এই দামবৃদ্ধি।
শুক্রবার বন্দরনগরীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ২৫ টাকায় বিক্রি হওয়া বড় আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। ছোট আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায় যা গত সপ্তাহে ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছিল।
কাজীর দেওরি বাজারের সবজি বিক্রেতা মো. মোজাফ্ফর বলেন, ‘বিগত মৌসুমের আলুর মজুদ শেষ হওয়ার দিকে, কিন্তু নতুন আলু বাজারে আসতে এখনো দেড় থেকে দুই মাস বাকি। চাহিদা ঠিক থাকলেও, সরবরাহ কমায় বাজারে আলুর দাম বেড়েছে। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।’
এদিকে নগরীর অন্যতম বড় কাঁচাবাজার কাজীর দেওরি বাজারে সরেজমিনে দেখা যায়, সব ধরনের সবজির দাম মোটামুটি ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে। লাল শাক, মুলা শাক, পুঁই শাক, ডাটা শাক, লাউ শাকসহ বিভিন্ন ধরনের শাকে ভরপুর সবজির বাজার। প্রতি আটি শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকার মধ্যেই।
ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বাধাঁকপি ৪০ থেকে ৪৫ টাকায়, মুলা ২৫ থেকে ৩০ টাকায়, টমেটো ৭৫ থেকে ৮০ টাকায়, এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রয় হচ্ছে।
ঝিঙা ৫০ থেকে ৫৫ টাকা, চিচিঙ্গা ৩৫ থেকে ৪৫ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, ললিতা আলু ২৫ থেকে ৩০ টাকা আর দেশি আলু ৩৫ থেকে ৪০ টাকা, তিতকরলা ৪০ থেকে ৫০টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, শষা ৩০ থেকে ৪০ টাকায়, পেঁপে ৩০ টাকায় এবং ধনে পাতা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। লেয়ার মুরগি ১৮০, পাকিস্তানি ২৪০ থেকে ২৫০ টাকা, দেশী ৩২০ থেকে ৩৫০ টাকায়। খাসির মাংশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা, প্রতিকেজি মাংস হাড়সহ ৪৫০ টাকায় এবং হাড়ছাড়া ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে আড়াই’শ থেকে চারশ টাকায়, তেলাপিয়া ১২০ থেকে ১৬০, জীবিত হলে দাম ২০০ থেকে ২৪০ টাকা চাওয়া হচ্ছে। পাঙ্গাশ ১৩০ থেকে ১৫০, কাতলা ১৮০ থেকে ৩৮০। সামুদ্রিক মাছের মধ্যে রুপচাঁদা (কালো) ৩৫০ থেকে ৫০০ টাকায়, রুপচাঁদা (সাদা) ৬০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি ৪০০ থেকে ৭০০ টাকা, লইট্টা ৮০ থেকে ১০০, কৈ ১৬০ থেকে টাকা, ২০০ কোরাল জাত ভেদে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।