ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

Link Copied!

2nd world wareকুমিল্লা প্রতিনিধি : কঠোর নিরাপত্তার মধ্যে কুমিল্লার ময়নামতির কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছেন ১০ দেশের প্রতিনিধিরা।
শুক্রবার সকালে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ১০টি দেশের হাই কমিশনারগণ ও প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
দেশগুলো হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত, নরডিক, ফ্রান্স ও নেদারল্যান্ড।
হাই কমিশনার ও প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির পশ্চিম পাশে অবস্থিত হলিক্রস পাদদেশে ফুল দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল এনায়েত উল্লাহ পিএসসি। পরে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন এবং নিরবতা পালন করেন।
১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতিতে সমাহিত করা হয়।১৯৬২ সালে এক জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে সমাধির সংখা দাঁড়ায় ৭৩৭টিতে। ময়নামতি সমাধিতে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের দুই জন এবং খ্রিস্টান ধর্মের ৫৩৯ জন শায়িত রয়েছেন।কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।