পাঞ্জেরী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন বাংলাদেশে ব্লগার, লেখক ও প্রকাশকদের ওপর অব্যাহত হামলা ও সহিংসতার প্রবল নিন্দা জানিয়েছেন। এজন্য তিনি সরকারকে উগ্রপন্থীদের হুমকিতে থাকা লেখক, প্রকাশকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
৫ নভেম্বর জেনেভায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশে এক বছরে অন্তত ৫ জন লেখক প্রকাশক ও দুইজন বিদেশীকে হত্যা করা হয়েছে। আরো অনেকে সহিংস হামলা শিকার হয়েছেন এবং হুমকির মধ্যে রয়েছেন। এসব হামলা স্পষ্টই মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।’
এতে বলা হয়, ‘এসব হত্যকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং হুমকিতে থাকা লেখক-প্রকাশক ও অন্যদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আরো যারা নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছেন তাদের নিরাপত্তা বিধান করাও সরকারের কাজ। রাষ্ট্র কখনোই উগ্রপন্থীদেরকে তাদের মতামত চাপিয়ে দেয়ার সুযোগ দিতে পারে না।’
গত শনিবার প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে তার দোকানে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ওই দুদিন আরো একজন প্রকাশক ও দুইজন ব্লগার দুস্কৃতিকারীদের হামলার শিকার হন। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।
দীপন এর আগে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে বই মেলায় টিএসর পাশে ফুটপাতে উগপন্থিরা কুপিয়ে হত্যঅ করে মুক্তমনা বিজ্ঞান লেখক অভিজিত রায়কে। তিনি ছাড়া আরো তিনজন ব্লগারকে খুন করা হয়েছে এবার। তারা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে লিখতেন। অনেক লেখক -ব্লগার উগ্রপন্থিদের হুমকির মধ্যে রয়েছেন। ইতোমধ্যে তারা ফেসবুওেক একটি একটি হিটলিস্টও প্রচার করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন তার বিবৃতিতে এই বর্বর হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানাতে তিনি দেশের সব রাজনীতিক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্রকে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীদের অবশ্যই তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

