তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলালিংকের থ্রিজি নেটওয়ার্ক এখন দেশের ৫০০ টিরও বেশি থানায় পৌঁছে গেছে। বাংলালিংক অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সবচাইতে ফাষ্ট থ্রিজি নেটওয়ার্ক এসব এলাকায় বিস্তৃত করেছে।
বাংলাদেশে কার্যক্রম শুরুর সময় থেকেই বাংলালিংক গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে নিত্যনতুন ও সেরা সেবা দেওয়ার অভিপ্রায় নিয়ে কাজ করে চলছে।
বাংলালিংকের সিসিও জনাব শিহাব আহমাদ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আলোকেই আমরা সব সময়ই অধিকসংখ্যক গ্রাহকের কাছে শুধু সেরা সেবাই পৌঁছে দেই না, বরং সেই সঙ্গে সেবাকে সহজলভ্যও করে তুলি। ভবিষ্যতেও আমরা এভাবে আমাদের অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য নিত্যনতুন সার্ভিস চালুর প্রবণতা অব্যাহত রাখব, যাতে তাঁদের জীবনযাত্রা সমৃদ্ধময় হয়ে ওঠে।’

