তথ্যপ্রযুক্তি ডেস্ক : গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্ব বিখ্যাত ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ। এটির মডেল ভোস্ট্র ৩৪৫৮।
ল্যাপটপটির প্রসেসর ২.২০ গিগাহার্জ সম্পন্ন। এই ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসর,৪ জিবি ডিডি আর ৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক। ল্যাপটপটির ডিসপ্লে ১৪.১ ইঞ্চির এলইডি।
এতে ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম রয়েছে।
এছাড়াও এতে নেটওয়ার্কিং এর জন্য রয়েছে ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস ৮০২.১১ এসি এবং ব্লুটুথ।
৪ সেল রিমুভেবল ব্যাটারি সহ ল্যাপটপটির ওজন মাত্র ১.৯৪ কেজি। ফলে এটি সহজে বহনযোগ্য।
তিন বছর ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৩০০টাকা।

