ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমতিয়াজ আলির জন্যই ‘তামাশা’ দেখব

Link Copied!

tamasaবিনোদন ডেস্ক : একেবারে মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে বলিউডের রোমান্টিক বয় খ্যাত অভিনেতা রনবীর কাপুর ও দীপিকা পাডুকোন অভিনীত চলতি বছরের আলোচিত ছবিগুলোর একটি ‘তামাশা’। অথচ প্রযোজক ও নির্মাতা করন যোহর এই ছবিটি নাকি রনবীর কিংবা দীপিকার জন্য নয়, বরং ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন শুধুমাত্র ছবির নির্মাতা ইমতিয়াজ আলির জন্য!
জানা গেছে, ‘তামাশা’ ছবির প্রধান চরিত্র রনবীর কাপুর বর্তমানে তার পরবর্তী ছবি ‘এ দিল হে মুশকিল’-এর কাজে লন্ডনে আছেন। যে ছবিটির নির্মাতা করন যোহর। আর সেখান থেকেই রনবীর তার মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘তামাশা’র প্রমোশনে যোগ দিয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কথাবার্তা বলার এক পর্যায়ে ভিডিও ফ্রেমে ঢুকে পড়েন নির্মাতা করন যোহর। লন্ডনে বসেই তিনিও ছবিটির প্রমোশনে অংশ নেন। কিন্তু ভিডিও কনফারেন্সে তিনি যা বলেন তা হয়তো রনবীর-দীপিকার জন্য একটু অস্বস্তিকরই বটে!
ভিডিও কনফারেন্সে ‘তামাশা’ নিয়ে করকে কিছু বলার জন্য বলতেই করন বলে উঠেন, প্রচার প্রচারণা দেখে ‘তামাশা’-কে অসাধারণ কিছুই হচ্ছে বলে মনে হচ্ছে। আমি আসলে ইমতিয়াজের ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। আমি তামাশা দেখবো শুধুই ইমতিয়াজের জন্য, রনবীর কিংবা দীপিকার অভিনয় দেখার জন্য না।
উল্লেখ্য, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। ইমতিয়াজ আলীর পরিচালনায় রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ নভেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।