ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজল-বাঁধনের ‘কলাপাতার ঘর’

Link Copied!

sojol-badonবিনোদন ডেস্ক : এই সময়ে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও বাঁধন প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ নামের একটি চলচ্চিত্রে। এরপর তারা দু’জন আরো বেশ কিছু নাটকেও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। ফের তাদের দেখা মিলল ‘কলাপাতার ঘর’ নামের একটি নাটকে।
জিম এম সৈকত রচিত ও পরিচালিত ভিন্নঘরানার একটি গল্পে এবার সজল ও বাঁধন অভিনয় করেছেন স্বামী স্ত্রীর ভূমিকায়। নাটকের নাম ‘কলাপাতার ঘর’।  জসিমউদ্দিন  দেওয়ানের  রচনায়  এটি পরিচালনা  করেছেন  জি  এম  সৈকত।  অভিনয়  করেছেন  সজল,  বাঁধনসহ  আরও অনেকে।
সজল-বাঁধনের ‘কলাপাতার ঘর’সুখেই কাটছিলো মাহিন ও শান্তার ভালোবাসার সংসার। কিন্তু ইদানিং মাহিন  প্রায়ই মাতাল  হয়ে  বাসায়  ফেরে।  ঈশারা  নামের  নতুন  এক  মেয়ের প্রেমে পড়েছে সে। শান্তাকে অগ্রাহ্য করে একদিন ঈশারাকে বিয়ে করে ঘরে তোলে  মাহিন।  অপমান  সহ্য  করতে না পেরে  শান্তা বাড়ি থেকে চলে  যায়। এদিকে  ঈশারা  গোপনে  তার  এক  প্রেমিকের  মাধ্যমে  মাহিনের  দলিলে  সই করিয়ে তার সমস্ত সম্পত্তি লিখে নেয়। মাহিন স্ট্রোক করে সারা জীবনের জন্যপঙ্গু হয়ে যায়। আর ঈশারার সেই প্রেমিক মাহিনের চিকিৎসার জন্য টাকাদিতে চায়, বিনিময়ে সে শান্তাকে বিয়ের প্রস্তাব দেয়- এমন গল্প নিয়ে এগিয়ে যায়  নাটক ‘কলাপাতার  ঘর’।  এমন গল্প নিয়ে নাটকটি ৬ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনেপ্রচারিত হবে নাটকটি।