ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারজাহতেও পাকিস্তানের জয়

Link Copied!

Pakistan-teamস্পোর্টস ডেস্ক : এক সময়ের নাম্বার ওয়ান স্পিনার সাঈদ আজমল দলের বাইরে থাকলেও পাকিস্তান যে এখনো স্পিনে বিশ্বসেরা সেটার প্রমাণ সংযুক্ত আরব আমিরাতে দিয়েছে মিসবাহ-উল-হকের দল। ইয়াসির শাহ, জুলফিকার বাবর ও শোয়েব মালিকের ত্রিমুখী স্পিন-আক্রমণে পড়ে শারজাহ টেস্টে ইংল্যান্ডকে ১২৭ রানে পরাজিত করেছে পাকিস্তান।
জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তানি স্পিনারদের তোপের মুখে পড়ে অ্যালেস্টার কুকের ইংল্যান্ড ১৫৬ রানে গুটিয়ে যায়। ফলে ১২৭ রানের দারুণ জয় পায় মিসবাহ-উল-হকের দল।
এর ফলে শক্তিশালী ইংল্যান্ডকে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। দারুণ এই পারফরম্যান্সের কারণে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিসবাহ-উল-হকের দল।
বুধবার শারজাহ টেস্টের চতুর্থ দিনের শেষ ঘণ্টায় পার্ট-টাইম স্পিনার শোয়েব মালিকের মায়াবি ঘূর্ণিতে পথ হারায় ইংল্যান্ড।
বৃহস্পতিবার টেস্টের পঞ্চম ও শেষ দিন ঘুরে দাঁড়ানোর আগেই ইংলিশ শিবিরে আঘাত হানেন দুই স্পিনার ইয়াসির শাহ ও জুলফিকার বাবর। মালিকের পর এই দুজনের সম্মিলিত আক্রমণে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ১২৭ রানের জয় পায় পাকিস্তান।
বৃহস্পতিবার টেস্টের পঞ্চম দিন ২ উইকেটে ৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অ্যালেস্টার কুক ও জো রুট। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ২৮৪। দিনের শুরুতেই জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পাকিস্তানকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। এরপর ধংষযজ্ঞে যোগ দেন জুলফিকার বাবর। দুই ওভারের ব্যবধানে বাবরের বলে ইউনিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা জেমস টেইলর (২)।
অধিনায়ক অ্যালেস্টার কুক একপ্রান্ত আগলে থাকায় কিছুটা আশার প্রদীপ জ্বলে ছিল ইংলিশ শিবিরে। তবে ইয়াসির শাহ ও জুলফিকার বাবর পরপর দুই ওভারে জনি বেয়ারস্টো ও সামিত প্যাটেলকে আউট করে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন। বেয়ারস্টো ও প্যাটেল দুজনই কোনো রান যোগ না করেই লেগ বিফোরের ফাঁদে পড়েন।
২ উইকেটে ৪৬ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড হঠাৎ ৬ উইকেটে ৫৯ রানে পরিণত হয়। বৃহস্পতিবার টেস্টের পঞ্চম দিন মাত্র ১৩ রানের ব্যবধানে চারজনকে হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে শুরু করে কুকের দল।
৫৯ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৪৯ রানের দারুণ এক জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। দলীয় ১০৮ রানের মাথায় ব্রড ফিরে গেলে আদিল রশিদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কুক।
তবে এরপর ইয়াসির শাহ, জুলফিকার বাবর ও রাহাত আলির ত্রিমুখী আক্রমণে পড়ে ১৮ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় অ্যালেস্টার কুকের দল।
প্রথম ইনিংসে ৭২ রানে পিছিয়ে পড়ে মোহাম্মদ হাফিজের ১৫১ রানের নান্দনিক ইনিংসের ওপর ভর করে ৩৫৫ রান সংগ্রহ করে পাকিস্তান। হাফিজের ১৫১ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে আসাদ শফিক ৪৬, মিসবাহ ৩৮, সরফরাজ ৩৬ ও আজহার আলি করেন ৩৪ রান।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড তিনটি এবং জেমস অ্যান্ডারসন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন সামিত প্যাটেল, মঈন আলি ও আদিল রশিদ।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৩৪ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যাওয়ার আগে ৩০৬ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে মিসবাহ-উল-হক সর্বোচ্চ ৭১ রান করেন। এছাড়া সরফরাজ ৩৯ ও শোয়েব মালিক করেন ৩৮ রান। ইউনিস খানের ব্যাট থেকে আসে ৩১ রান।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসন চারটি উইকেট লাভ করেন। দুটি করে উইকেট নেন সামিত প্যাটেল, মঈন আলি ও স্টুয়ার্ট ব্রড।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩০৬ রানের সংগ্রহ এনে দিতে টপ-অর্ডার ও মিডল-অর্ডার ব্যাটসম্যানরা মাঝারি মানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে জেমস টেইলর সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া অ্যালেস্টার কুক ৪৯, জনি বেয়ারস্টো ৪৩, সামিত প্যাটেল ৪২ ও ইয়ান বেল করেন ৪২ রান।
বড় সংগ্রহের পথে থাকা ইংল্যান্ডকে কম রানে বেধে ফেলতে সামনে থেকে নেতৃত্ব দেন শোয়েব মালিক ও ইয়াসির শাহ। মালিক চারটি এবং ইয়াসির নেন তিনটি উইকেট। রাহাত আলি নেন দুটি উইকেট।
প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। টেস্ট সিরিজের পর পাকিস্তান ও ইংল্যান্ড চারটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে।