ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানে ফিরলেন মুশফিক

Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে তেমন একটা আলো ছড়াতে পারেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তাই অনেকটা নিজের ইচ্ছায় মূল লড়াইয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নির্বাচকদের কাছে আগ্রহ প্রকাশ করেছিলেন টেস্ট অধিনায়ক। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজের আগেই রান খরা কাটালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে ৮১ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকের এই হার না মানা হাফ সেঞ্চুরির উপর ভর করে বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৭৭ রান। গত বছরটা দুর্দান্ত কেটেছিল মুশফিকের। সেই ধারবাহিকতায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বাকাপে ব্যাট হাতে মোটামুটি সফল ছিলেন।
কিন্তু তারপর থেকে ঘরের মাঠে অনুষ্ঠিত তিনটি সিরিজে মুশফিকের ব্যাট সেভাবে আর জ্বলে ওঠছিল না। তাই খানিকটা অস্বস্তিতে ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ওই সময় বাংলাদেশের ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টেস্ট অধিনায়ককের ওপর আস্থা রেখেই বলেছিলেন, অচিরেই মুশফিক ম্যাচ-জয়ী ইনিংস দলকে উপহার দিবেন।
বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজগুলোয় বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছিলেন মুশফিক। গত জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ১২টি ইনিংস খেলার পর হাফ সেঞ্চুরিরর দেখা পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ফতুল্লায় বৃহস্পতিবার বিসিবি একাদশ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। যদিও এদিন ইমরুল কায়েস-এনামুল হকের উদ্বোধনী জুটিটা বেশ ভালোই হয়েছিল। তবে এই দুই জন ফিফটি করার পর দ্রুত স্বাগতিকদের ইনিংসে ছোট্ট একটা ধসও নামে। এই বিপদটা বড় আর দীর্ঘায়িত করতে দিলেন না মুশফিকুর রহিম। যেন পুরো দলের ব্যাটিংয়ের হালটা একাই কাঁধে তুলে নিলেন। খেললেন ৮৪ বলে ৮১ রানের এক সংযমী ইনিংস।
এদিন মুশফিক তার ৮১ রানের ইনিংসটাকে সাজান ৫টি চার আর ২টি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি দিয়ে। বিসিবি একাদাশের হয়ে ম্যচের ৩২তম এবং ৩৮ তম ওভারে বাঁহাতি স্পিনার টেন্ডাই চিসোরার বলে ডিপ মিড-উইকেট দিয়ে বিশাল দুটি ছক্কা হাঁকান মুশফিক। এদিন শেষ দিকে দলকে একটাই টেনেছেন মুশফিক। আরেকপাশ থেকে যোগ্য সহায়তা পাননি বলে শেষ ১০ ওভারে বিসিবি একাদশ রান করতে পেরেছে মাত্র ৬৪।
এদিন মুশফিকের সঙ্গে দারুণ এক ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস। যদিও সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে আগ্রহের কেন্দ্রে থাকা শাহরিয়ার নাফিস এদিন আউট হয়েছেন ৩৮ রান করে। তবে প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো হয়নি ওয়ানডে দলে থাকা দুই ব্যাটসম্যান লিটন দাস ও সাব্বির রহমানের। ২৫ রান করে আউট হন লিটন, সাব্বিরের সংগ্রহ মাত্র ৩ রান।