ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসেই যুবরাজের এনগেজমেন্ট!

Link Copied!

youborajস্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কি বিয়ের হিড়িক পড়ে গেল? গত মাসে বিয়ে সেড়ে ফেলেছেন হরভজন সিং। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী বলিউড সুন্দরী গীতা বসরা। ১ নভেম্বর রঞ্জি ট্রফির ম্যাচ বাদ দিয়ে হরভজনের বিবাহত্তোর সংবর্ধনায় গিয়েছিলেন যুবরাজ সিং। সেখানেই নাকি যুবরাজের বিয়ে নিয়ে কানাঘুষা হয়েছে।
যুবরাজের পাত্রী এখনও বলিউডে ঠিকানা খুঁজে পাননি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইতোমধ্যে মডেলিংয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। নাম তার হেজেল কিচ। তার সঙ্গে যুবরাজের সম্পর্ক নতুন নয়। শোনা যাচ্ছে, চলতি মাসেই নাকি এনগেজমেন্ট সেরে ফেলবেন হবু দম্পতি।
জানা গেছে, যুবরাজের পরিবার থেকেই তার বিয়ের আয়োজন করা হবে। হেজেল বডিগার্ড ছবিতে সালমান খান এবং কারিনা কাপুরের সঙ্গে স্ক্রিণ শেয়ার করেছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হেজেলের লক্ষ্য বলিউডে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া।
যুবরাজের সঙ্গে জনসমক্ষে একাধিকবার দেখা গেছে হেজেলকে। সম্প্রতি লন্ডনে তারা একান্তে ছুটি কাটিয়েও এসেছেন। সুতরাং তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এ ব্যাপারে এক প্রকার নিশ্চিত বলিউড। যদিও যুবরাজ এবং হেজেল কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।