ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মিশাইল সিস্টেম পাঠিয়েছে রাশিয়া

Link Copied!

rusiaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মিশাইল সিস্টেম পাঠিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোর বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত রুশ সেনাদের নিরাপত্তার জন্যই তারা এগুলো পাঠিয়েছেন।
কর্নেল জেনারেল ভিক্টর বোন্ডারেভ বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিমান ছিনতাই ঠেকানো এবং রুশ সেনাদের ওপর হামলা প্রতিরোধে এসব মিসাইল সিস্টেম পাঠানো হয়েছে। তিনি রুশ দৈনিক কোমসোমোলস্কায়া প্রাভদাকে জানান,‘আমরা সম্ভাব্য সবধরনের হুমকি হিসেব করে দেখেছি। আমরা সিরিয়ায় কেবল জঙ্গিবিমান, বোমারু আর হেলিকপ্টারই নয়, মিসাইল সিস্টেমও পাঠিয়েছি।’ তার ভাষায়, ‘সিরিয়ায় সব ধরনের হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।’