ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে জন্মানো শিশু জন্মদাতার সম্পদ পাবে

Link Copied!

rapeআন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণ ঘটনায় জন্মানো শিশু জন্মদাতার সম্পত্তির ওপর পূর্ণ অধিকার পাবে। আর এমন শিশুদের যদি কেউ দায়িত্ব না নেয় তবে সরকারের তরফ থেকে সে পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ। এমনই একটি রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতি ডিকে উপাধ্যায় এবং শাবিবুল হাসানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষণের ফলে জন্মানো শিশুকে অবৈধ শিশু বলে গণ্য করা হয়। এই শিশুকে যদি কোনও ব্যক্তি দত্তক নিতে না চায় তাহলে, জন্মদাতা পিতার সম্পত্তির ওপরে পূর্ণ অধিকার থাকবে শিশুটির।
ডিভিশন বেঞ্চের রায়ে জানানো হয়, ধর্ষণের ফলে যে সমস্ত জন্মানো শিশুর দায়িত্ব কেউ না নেয়, সরকারি তরফে তাদেরকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে তার দিকে নজর রাখতে হবে রাজ্য সরকার।
হাইকোর্ট আরো জানিয়েছেন, এই ক্ষতিপূরণ কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা থাকবে। শিশুটির ২১ বছর বয়স হওয়ার পর সে ওই টাকা ব্যবহার করতে পারবে। এছাড়া শিশুটির পরিচয় যাতে করে কোথাও প্রকাশ না পায় তার দিকেও নজর রাখতে হবে।