ঢাকাThursday , 5 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকায় হবে মহিলা মেডিকেল কলেজ

Link Copied!

khokonনিজস্ব প্রতিবেদক : নারীশিক্ষার অগ্রগতির জন্য রাজধানীর পুরান ঢাকায় একটি মহিলা মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার সকালে করপোরেশন পরিচালিত ঢাকা মহানগর মহিলা কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘পুরান ঢাকার নারীরা শিক্ষাক্ষেত্রে অবহেলিত ছিল। আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ নারীশিক্ষা প্রসারের জন্য এ কলেজটি প্রতিষ্ঠা করেন। আমি এই কলেজকে মহিলা মেডিকেল কলেজে রূপান্তর করব।’
এ সময় মেয়র কলেজের শিক্ষার্থীদের নির্মিতব্য মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ করে দেয়ারও ঘোষণা দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. সেলিম, ওয়ার্ড কমিশনার সারোওয়ার হোসেন আলো, হুমায়ূন কবীর ভূইয়া, নাসির আহমেদ ভূইয়া, আবু আহমেদ মন্নাফি প্রমুখ।