ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

Link Copied!

rajbogsiনিজস্ব প্রতিবেদক : রাজবংশী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাজবংশী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করে সংগঠনটি।
২০১০ সালে রাজবংশী জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তালিকা হতে বাদ দেয়া হয়েছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১০ সালের ওই তালিকা এখনও বহাল আছে। তবে কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ সিদ্ধির লক্ষ্যে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে রাজবংশী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যা আমাদের সম্প্রদায়ের জাতিসত্তার জন্য হুমকিস্বরূপ।’ এ সময় তারা বাংলাদেশের রাজবংশী সম্প্রদায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তকরণের বিরোধিতা করেন।
আয়োজক সংগঠনের সভাপতি সুরেশ রাজবংশীর সভাপতিত্বে মানববন্ধনে এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।