ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

songersoকক্সবাজার প্রতিনিধি : চকরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হেলাল উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
বুধবার ভোরে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার লেদু মিয়ার ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার একটি জমি নিয়ে ওই এলাকার হোসেন বদরী ও আলী আহমদ নামে দুই ব্যক্তির মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে দখল বেদখলকে কেন্দ্র করে বুধবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।