হবিগঞ্জ প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার আব্দুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার লাখাই উপজেলার সুজন গ্রামের জয়নাল মিয়ার ছেলে ডাকাত সর্দার আব্দুর রহমান (৩৪) ও তার সহযোগী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে সামছুল মিয়া (২৫)।
সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ডাকাতরা ওই এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, বর্তমানে গ্রেপ্তারকৃতদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

