ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার্জার বিস্ফোরিত হয়ে ২ দোকান পুড়ে ছাই

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

দিনাজপুর প্রতিনিধি : জেলার বীরগঞ্জে মোবাইল চার্জার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বীরগঞ্জ মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য মো. অজিবুল ইসলাম জানান, জুতা ব্যবসায়ী আশরাফ আলী তার দোকানে মোবাইল ফোন চার্জে দেন। রাতে বাড়ি ফেরার সময় তিনি চার্জার থেকে মোবাইল খুলে নিয়ে গেলেও চার্জারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন নি। রাত ২টায় চার্জারটি বিস্ফোরিত হয়ে জুতার দোকানে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের স্বপন বাবুর জুতার দোকানে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে দিনাজপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।