ফেনী প্রতিনিধি : টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন অগ্নিদগ্ধ উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
মৃত শামছুল আলমের বাড়ি লক্ষ্মীপুরে হলেও তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম জানান, গত ২৯ অক্টোবর ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেল ব্রিজের নীচে অবৈধ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্ধ করেন সহকারী কমিশনার সদর (ভূমি) রাশেদুল কাদের ও সহকারী কমিশনার মোহাম্মদ আলী। প্রায় ৬শ’ ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় অসাবধানতাবশত ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকতা মো. শাছুল আলম (৪৫) ও অফিস সহকারী তপন চন্দ্র দাস (৪০) দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা অগ্নিদগ্ধ মো. শামছুল আলমের অবস্থা আশঙ্কাজন দেখে ঢাকা মেডিকেল হাসপাতলের বার্ণ ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

