ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছের সঙ্গে বাসের ধাক্কায় ২৪ যাত্রী আহত

Link Copied!

Accidentবগুড়া প্রতিনিধি : জেলার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৪ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ায় আসার পথে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের ইসলামপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ২৪ জন যাত্রী আহত হয়। আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তির পর ৮ জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।