চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঢাকায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর টুটুলসহ ৩ জনকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলার সব বইয়ের দোকান ( লাইব্রেরি) আধাবেলা বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি। সোমবার সকাল থেকে এ ধর্মঘট পালন করা হয়।
জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবু জানান, প্রকাশক খুন মানে বই বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত সবার উপর আঘাত করা। জঙ্গিগোষ্ঠীর এ তৎপরতার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘অবিলম্বে প্রকাশক দীপন হত্যার সঙ্গে জড়িত এবং টুটুলের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করতে পারলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি পালন করবে এখানকার লাইব্রেরি মালিক, কর্মচারিরা।

