ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস উল্টে নিহত ১, আহত ১০

Link Copied!

Mymensinghময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলকায় যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত ও ১০ বাসযাত্রী আহত হয়েছে। সোমবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পিংকি আক্তার (১৮)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের আব্দুল মোতালের স্ত্রী। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৪২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিংকি আক্তার নিহত হন এবং আহত হয় কমপক্ষে ১০ যাত্রী।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস, ভরাডোবা হাইওয়ে ও ভালুকা মডেল থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা করে।