ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

Link Copied!

suisiedগাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম স্থানীয় চন্দ্রা মণ্ডলপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শনিবার রাতের কোনো এক সময় স্থানীয় কেরামত শাহ মাজারের পাশে আমিনুল জলপাই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের লোকজনের বরাত দিয়ে এসআই আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মেয়ের সঙ্গে আমিনুলের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ওই মেয়ের বিয়ে হওয়ার খবর শুনে আমিনুল হতাশ ও মনমরা হয়ে যান। এ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।