ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গভীর সমুদ্রে তিন ট্রলার ডুবি

Link Copied!

bay-of-bengal-fishing-boatবরগুনা রতিনিধি : জেলার পাথরঘাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সমুদ্রে তিনটি ট্রলার ডুবে গেছে।
শনিবার রাতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সাগর উত্তাল এবং প্রচণ্ড ঢেউ থাকায় শনিবার গভীর রাতে ৩টি ট্রলার ডুবে যায়। তবে ওইসব ট্রলারের জেলেরা পার্শ্ববর্তী ট্রলারের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ে আসতে সক্ষম হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে লাভলু মিয়ার এফবি লাবনী ট্রলারটির নাম জানা গেছে। বাকি দুটি ট্রলারের নাম এখনও জানা যায়নি।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। রোববার সকাল থেকেই বরগুনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে।