পাবনা প্রতিনিধি : জেলার চাটমোহরে দেশীয় তৈরি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক সাইদুর রহমান উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামের রয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ঘাসিখোলা গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে জনৈক এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে সাইদুরকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

